বিক্রি হতে যাচ্ছে শ্রীলংকান এয়ারলাইন্স

১৭ মে, ২০২২ ২২:১০  
চরম অর্থ সংকটে এবার রাষ্ট্র নিয়ন্ত্রিত উড়োজাহাজ সংস্থা শ্রীলংকান এয়ারলাইন্সকে বিক্রি করার পরিকল্পনা করেছে শ্রীলংকা। এ সপ্তাহে দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এমন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। খবর এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সোমবার টেলিভিশন ভাষণে বিক্রমাসিংহে জানান, সরকারের লোকসান রোধে জাতীয় বিমান সংস্থা শ্রীলংকান এয়ারলাইন্সকে বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে। নতুন প্রশাসন এটিকে বেসরকারিকরণের পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, মার্চে শেষ হওয়া ২০২১ অর্থবছরে সংস্থাটির ১২ কোটি ৪০ লাখ ডলার লোকসান হয়েছে। ২০১০ সালে দুবাইয়ের এমিরেটস থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি অংশ কিনে নেয় কলম্বো সরকার। ফ্লাইট রাডার টুয়েন্টিফোরের তথ্য মতে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বহরে ২৫টি এয়ারবাস এসই উড়োজাহাজ রয়েছে। এগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে থাকে। ডিবিটেক/বিএমটি